সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু

আর্টিকলে ১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান বলেন, হামলা মামলা মোকাবেলায় ও পেশাগত সুরক্ষায় এই প্রশিক্ষণ গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে, প্রত্যেক সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষার জন্য এই প্রশিক্ষণ গ্রহন করা অপরিহার্য। এই প্রশিক্ষনের ফলে তারা নিজেরাই আরো কার্যকরভাবে মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে সহায়ক ভুমিকা পালন করবে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে।

গতকাল গুলশানের হোটেল লেকশোরে ১৩-১৪ মার্চ ২০১৮ দুই দিন ব্যাপী“সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষার অংশ হিসেবে শারীরিক, ডিজিটাল, আন্তর্জাতিকমানদন্ড ও আইনি সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ পরিচালিত হয়। এ প্রশিক্ষণের ফলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের পেশাগত ক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পাবে; যা দেশের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে সহায়ক ভুমিকা পালন করবে।

প্রশিক্ষণে শেসন পরিচালনা করেন, দৃকের নির্বাহি পরিচালক শহিদুল আলম, দি এশিয়ান এজের সহযোগি সম্পাদক, সৈয়দ বদরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইন বিভাগের শিক্ষক, ড. মাহবুবুর রহমান, ও আর্টিকেল ১৯এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ব্যারিস্টার এ,কে,এম, জাকির উজ্জামান খান প্রমুখ।

আর্টিকেল ১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক তাহমিনা রহমানের পরিচালনায় গুলশানের হোটেল লেকশোরে ১৩-১৪ মার্চ ২০১৮ দুই দিন ব্যাপী“সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায়কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করছে।

—-প্রেসরিলিজ