মহান স্বাধীনতা দিবস উদযাপনে জাকের পার্টির ব্যাপক প্রস্তুতি গ্রহন

বিশেষ প্রতিনিধি- যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জাকের পার্টি বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে।

মহাজোটের অন্যতম শরীক দল জাকের পার্টির গৃহীত কর্মসূচীর মধ্যে মহান স্বাধীনতা ঘোষনার পবিত্র দিবসে এবং ২৭, ৩০ ও ৩১ মার্চ দেশব্যাপী সাংগঠনিক পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় জোন এর অর্ন্তভ’ক্ত সকল জেলা/মহানগরের আওতাধীন থানা/উপজেলা এবং সকল পৌরসভায় একযোগে আজিমুশ্বান শুকরানা ইসলামী জলসা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দিবসটি পালনে প্রশাসনিক নিরাপত্তা ও সার্বিক সহায়তার জন্য জাকের পার্টির সুযোগ্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী স্বাক্ষরিত একটি আবেদন কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

দেশব্যাপী জাকের পার্টির গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর সাংগঠনিক বিভাগেও (ফরিদপুর জেলা) ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এর মধ্যে ৩১ মার্চ শনিবার ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় বাদ মাগরিব আজিমুশ্বান ইসলামী জলসায় মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদী, একই দিন ও সময়ে নগরকান্দায় মুফতি আব্দুস সালাম জিহাদী, সালথায় মাও: আব্দুল লতিফ সিদ্দিকী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী এবং মধুখালীতে মুফতি মোয়াজ্জেম হোসেন, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার সংলগ্ন খেলার মাঠে মুফতি মাসুদুর রহমান এবং সদরপুর ও চরভদ্রাসনে মাও: রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করবেন।