
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৩/০৭/২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মল্লিক ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের মাসুদ মল্লিকের ছেলে। সে মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্ডেনের নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব জানান, সকালে আব্দুল্লাহ মল্লিক গোয়ালন্দ তারাইল আঞ্চলিক সড়ক দিয়ে মজুমদার বাজারে তার মাদ্রাসায় যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- Home
- জেলা সংবাদ
- সদরপুর
- সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

