শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক বগুড়ার ও মানব জমিন পত্রিকার শেরপুর প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক ও শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বিজয় বাংলা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত এবং প্রভাতের আলো পত্রিকার শেরপুর উপজেলা সংবাদদাতা আকরাম হোসাইন বিনা প্রতিদ্ব›িদ্ধতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গত ৬ জুন সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯ ভোটের মধ্য ২০ ভোট পেয়ে শফিকুল ইসলাম শফিক সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে পরবর্তিতে আরো ১ জনকে কোয়াপ করা হবে।