বগুড়া অফিস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে মটর শ্রমিকদের মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুন্দারহাট মটর শ্রমিক বিশ্রামাগার হলরুমে ৩৮৫ জন শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল আজিজ প্রামানিক, সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুলতান মাহমুদ, সাংবাদিক এম নজরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম মিলন, কার্য-সভাপতি হাচেন জায়দার, যুগ্ম-সম্পাদক মাজেদ কানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সড়ক সম্পাদক উজ্জল হোসেন ও আব্দুল মান্নান প্রমূখ।

