দৈনিক যুগান্তর প্রকাশকসহ ভারপ্রাপ্ত সম্পাদক এবং ষ্টাফ রিপোর্টারের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ০২ নং আমলী আদালতে দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং ষ্টাফ রিপোর্টার হাজী আঃ মান্নানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

গত ৩ জুন’২০১৮ তারিখ মামলাটি করেন উপজেলা সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম গিয়াসউদ্দিন মোল্লার পুত্র ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান। মামলা নাম্বার ভাঙ্গা সিআর-১১৫/১৮। আদালত মামলাটি ওসি ভাঙ্গা থানাকে ঘটনার সত্যতার বিষয়ে তদন্তপূর্বক (স্বাক্ষীদের বক্তব্যসহ) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান তার আরজিতে বলেন, আসামী হাজী আঃ মান্নান আমার নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সে দৈনিক যুগান্তর পত্রিকায় আমার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট করিবে মর্মে হুমকি দেয়। চাঁদার টাকা না দেয়ায় সে ও তার সহযোগিরা গত ২৯ মে দৈনিক যুগান্তর পত্রিকার ১১৬ তম সংখ্যায় ১৮ পাতার ১ম কলামে “ভাঙ্গায় ধরা ছোয়ার বাইরে ইয়াবা স¤্রাট লুৎফর” শিরোনামে একটি অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন করে। ইহাতে আমার মানহানি সংঘটিত করিয়াছে যাহা অর্থের পরিমাপে ২ কোটি টাকা হইবে।

তিনি এই সংবাদ প্রকাশের কারনে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং জড়িতদের শাস্তি দাবি করেন। এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।