ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- বহুল আলোচিত ও সমালোচিত সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হাজী আঃ মান্নানসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত অপর ২ জন হচ্ছে মান্নানের শ্যালক সাইফুল্যা শামিম (৪৫) ও মিজানুর রহমান (৫০)। এদের বিরুদ্ধে ভাঙ্গা বাজারের এক ব্যবসায়িকে ভয়ভীতি দেখাইয়া ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়।
গত ৩ জুন ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ০২ নং আমলী আদালতে মামলাটি করেন কাপুড়িয়া সদরদী গ্রামের আবুল কাশেম মোল্লা’র পুত্র ভাঙ্গা বাজারের ব্যবসায়ি মিজানুর রহমান মোল্লা। আদালত মামলাটি ওসি ভাঙ্গা থানাকে ঘটনার সত্যতার বিষয়ে তদন্তপূর্বক (স্বাক্ষীদের বক্তব্যসহ) আগামী ৮ জুলাই’২০১৮ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ভাঙ্গা সিআর-১১৩/১৮।
মামলার বাদি মিজানুর রহমান মোল্লা দৈনিক যুগান্তর প্রতিনিধি হাজী আঃ মান্নানসহ তার অপর ২ সহযোগির বিরুদ্ধে মানব পাচার, ভ’য়া আদম ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

