- ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে ভাঙ্গা সরকারি কে. এম. কলেজ মাঠে ১২ ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত নারী প্রার্থী দের নিয়ে নির্বাচনী আচরন বিধিনিষেধ ও আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন,
প্রধান অতিথি :- জেলা প্রশাসক ফরিদপুর , জনাব অতুল সরকার।
বিশেষ অতিথি :- পুলিশ সুপার ফরিদপুর, জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফরিদপুর, মোহাম্মদ হাবিবুর রহমান,
উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গা, আজিম উদ্দিন।
সার্কেল ভাঙ্গা,
জনাব ফাহিমা কাদের চৌধুরী।
অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা
মোঃ সেলিম রেজা।
এবং নির্বাচনী সভার আমন্ত্রিত প্রার্থী, সাংবাদিক সহ অতিথিবৃন্দ।
নির্বাচনী সভায় প্রার্থীদের থেকে নির্বাচনী এলাকার সমস্যা ও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে আইন শৃংখলা বাহিনী থেকে কি সাহায্য দরকার নির্বাচন বিষয়ক মতামত জানা হয়।
নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থী ও জনসাধারণের উদ্দেশ্য জেলা প্রশাসক জনাব অতুল সরকার বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনে থেকে যে সকল সাহায্য সহযোগীতা দরকার সকল কিছু দেওয়া হবে। এছাড়াও নির্বাচনের আইন শৃংখলা ও বিধিনিষেধ নিয়ে কথা বলেন পুলিশ সুপার জনাব মোঃআলিমুজ্জামান বিপিএম।

