স্টাফ রিপোর্টার :- ফরিদপুরের ভাঙ্গায় সাব রেজিস্ট্রার অফিসে শশুরের জমি জালিয়াতি করে দান পত্র দলিল করতে গিয়ে আটক হয় দিবা আক্তার। গত ২২/১১/২০২১ তারিখ শশুর আবদুল মোতালেব মিয়ার নামে রেকর্ডকৃত বি এস পর্চায় ইসক্যানিং করে নিজের নাম বসিয়ে দুপুর ৩ টায় দলিল লেখক, ভেন্ডার ও সনাক্তকারী কে সঙ্গে নিয়ে দানপত্র দলিল করতে সাব -রেজিস্টার এর নিকট যায়।
উক্ত কাগজ পত্র যাচাই বাছাই করে সন্দেহ হলে পর্চায় যাচাই এর জন্য ভূমি অফিসে পাঠায়। ভুমি অফিস যাচাই করে জানায় উক্ত জমির রেকর্ড আবদুল মোতালেব মিয়ার নামে এবং জমির বি এস পর্চায় মোতালেব মিয়ার নাম ব্যতিত অন্য কারো নাম নাই।
সাব-রেজিস্টার অফিসার তাৎক্ষণিক ভাবে জেলা রেজিস্ট্রার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি থানা পুলিশ কে জানাতে বলে এবং আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।সাব- রেজিস্ট্রার অফিসার পুলিশকে যানায়।
এদিকে থানা পুলিশকে জানানোর কথা বুঝতে পেরে দিবা আক্তার মোবাইল ফোনের মাধ্যমে তার স্বামী আকরাম কে জানায়। কিছু সময়ের মধ্যে তার স্বামী আকরাম সাব -রেজিস্ট্রার অফিসে যায় এবং অফিসার এর কক্ষে বিনা অনুমতিতে ঢুকে সকলকে ভয়ভীতি ও হুমকি দেয় এবং টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজ পত্র ছিঁড়ে ফেলে।
অফিসার বাধা দিলে আকরাম সাব- রেজিস্ট্রার অফিসার এর উপর রেগে জায় এবং জোরপূর্বক তার স্ত্রী টেনে নিয়ে অফিস কক্ষ হতে চলে যায়। উক্ত ঘটনায় সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী বাদী হয়ে ১/ দিবা আকতার, ২/ করিম ফকির, ৩ /মোঃ লুৎফর রহমান,৪/ মিয়া মোঃ আকরাম, ৫/মোঃ হাসান মাতুব্বর সহ কয়েক জনের নামে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় আসামি মিয়া মোঃ আকরাম ও হাসান মাতুব্বর চীফ জুডিসিয়াল মেজিস্টেট কোর্টে হাজির হয়ে এবং মামলায় জামিনের আবেদন করলে জামিন না মনজুর করে জেল হাজতে পাঠায়।
আরো জানা যায়, দিবা আক্তার কিছুদিন আগে ও দীনবন্ধু সাহা নামে একজন ভুয়া ওয়ারীস সাজিয়ে একই কায়দায় মোঃ ইলিয়াস বিশ্বাস ও ইয়াহিয়া বিশ্বাস এর দখলে থাকা বি এস রেকর্ডকৃত জমি লিখে নেয়।
দিবা আক্তার এর স্বামী মিয়া মোঃ আকরাম এর নামে চাদাবাজী, পর্চা জালিয়াতি সহ একাধিক মামলা রয়েছে।তিমি জাল দলিল তৈরির মুল হোতা।এবং তার বাবা তার নিজ বাড়ি সহ কয়েকটি জাল দলিল করে জমি ভোগ দখল করে আসছেন।
ভাঙ্গা বাসী এবং ভাঙ্গার সুশীল- সমাজ জাল জালিয়াতি চক্রের দৃষ্টানত মুলক শাস্তি দাবি জানিয়েছেন।

