(স্টাফ রিপোর্টার):- ফরিদপুরে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ) সরকারী সফরে আসলে তাকে ফরিদপুর সার্কিট হাউজে ফুল দিয়ে স্বাগত জানান ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
একই সাথে ফুল দিয়ে স্বাগত জানায় ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা।এবং ফরিদপুর জেলা সফল উপলক্ষে সার্কিট হাউজে হাউজ গার্ড সালামী জানানো হয়।
রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার মোট ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ) বক্তব্যে বলেন, নির্বাচন কাজে দায়িত্ব প্রাপ্ত সকল পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। এবং নির্বাচন পরিচালনায় সংবিধান যে দায়িত্ব দিয়েছে তা সকলকেই মানতে হবে।
- তিনি আরো বলেন, নির্বাচনে অংশ গ্রহনকারী কোন প্রার্থী সাথে অযথা বৈরী আচরণ করা যাবে না।এবং রিটার্নিং কর্মকর্তা দের উদ্দেশ্য বলেন যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।কোন শক্তির কাছে মাথা নত করা যাবে না।তবেই আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।

