ভাঙ্গা বাজারের চাউল ব্যবসায়ী ছিনতাইকারকারীর ছুরিকাঘাতে আহত।

­(স্টাফ রিপোর্টার) :- ভাঙ্গা বাজারের চাউল ব্যবসায়ী মোঃ মইনুদ্দিন মিয়া (চাউল ব্যবসায়ী মামুন মিয়ার ছোট ভাই) আনুমানিক রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় বাজারের মোবাইল মার্কেটের পেছনের গলি তুলি হাসপাতাল সংলগ্ন রাস্তায় লন্ডন হাউজের কাছে আসলে দুই মুখোশধারী ছিনতাইকারকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে  তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে।

(চাউল ব্যবসায়ী মইনুদ্দিন মিয়া) টাকার ব্যাগ নেওয়ায় ব্যাধা দিলে ছিনতাইকারীরা তার উপর এলোপাতাড়ি ছুড়ি চালায় এবং মইনুদ্দিন এর হাতে কোপ দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা মইনুদ্দিন কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কিছুদিন যাবত ছিনতাই নিয়ে আতংকিত এলাকাবাসী।২/৩ দিন আগে রাত ১২ টার দিকে ভাঙ্গা বাজারের থানা রোড, পুরানো কাঠ পট্টি হতে এক পথচারীর গলা চিপে তার মোবাইল ফোন এবং তার সাথে থাকা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এছাড়াও ভাঙ্গা বাস স্ট্যান্ড,নতুন পৌরসভার সামনের রাস্তায় মাইক্রোবাস ও মোটরসাইকেল  নিয়ে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।