ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/১০/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় রোববার (৪ অক্টোবর) ভোরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে সমর আলী (৩৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলাচর গ্ৰামের আব্দুল সাত্তারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে খুলনা গামী অজ্ঞাত একটি গাড়ি তাকে পিষ্ট করে পালিয়ে যায়। হাইওয়ে থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।