ভাঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদান।

১৭/১১/২০২১ ইং তারিখ ভাঙ্গা থানায় জনাব মোঃ সেলিম রেজা বিপ্লব অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। নবাগত অফিসার ইনচার্জ মহাদয়কে ফুল দিয়ে স্বাগত জানায় ভাঙ্গা থানার উপ পরিদর্শক সহ অন্য অফিসার বৃন্দ।

যোগদান করে নবাগত অফিসার ইনচার্জ তার ফেসবুক আইডির মধ্যমে লিখে জানায় যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আদ্য ইং ১৭/১১/২০২১ তারিখ নগরকান্দা থানা হতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলাম।

কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার, এবং ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম- সেবা মহোদয়ের প্রতি আমাকে নগরকান্দা থানা হতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নতুন কর্মস্থলে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।

তিনি ভাঙ্গা থানার জনসাধারণের উদ্দেশ্য
ভাঙ্গা থানা এলাকায় মাদক,জুয়া,এবং ওয়েলকাম পার্টি সহ সকল ধরনের অপরাধ মূলক কর্ম কান্ডে জিরো টলারেন্স ঘোষণা করেন।

তিনি আরো জানায় জনসাধারণের যেকোনো প্রয়োজনে সর্বক্ষণ তাহার সরকারি মোবাইল ফোনে এবং অফিসে যোগাযোগ করতে পারবেন।
জনগনের অবগতির জন্য বলেন, কোনো জিডি,মামলা পুলিশি সকল প্রকার সেবা কোনো টাকা পয়সা ছাড়া নিতে পারবেন। এবং ভাঙ্গা থানা দালাল মুক্ত রাখার আশ্বাস দেন।

ভাঙ্গার আলো পএিকার পক্ষ হতে নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা বিপ্লব স্যার কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

ভাঙ্গার আলো ( রিপোর্টার)।