- ভাঙ্গার আলো ফদিপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ভাঙ্গা থানার আইন শৃংখলা বাহিনী। উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা রাজেশ্বরদী গ্রামে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ট্রাফিক এসব অস্ত্র উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে ঢাল, কাতরা,কালি, টেটা, অবৈধ মটর সাইকেলসহ লাঠি সুরকি রয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক সুমন খান বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করলেও এখন কোন আসামি আটক করতে পারেনি পুলিশ
ভাঙ্গা থানা পরিদর্শক তদন্ত বিকাশ মন্ডল জানান, আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ জানায় ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-অবাধ, সুষ্ঠু, ও উৎসব মুখর করার লক্ষে নির্বাচন চলাকালীন সময় কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ভোটকেন্দ্রের আশে পাশ কেউ যাতে কোন প্রভাব বিস্তার চেষ্টা করতে না পারে সেই লক্ষে ভাংগা উপজেলাধীন প্রতিটি ইউনিয়নে দেশীয় অস্ত্র উদ্ধার ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করার জন্য অভিযান চলছে এবং চলবে। আপনার ইউপি এলাকায় কারো কাছে দেশীয় অস্ত্রশস্ত্র আছে এমন তথ্য থাকলে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন । তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে।
তথ্যের দেওয়ার মোবাইল নম্বর -০১৩২০০৯৭৫৯৩।

