ভাঙ্গা বাজারে প্রধান গলিতে ঔষধের দোকান চুরি।

স্টাফ রিপোর্টার ( ভাঙ্গর আলো) :-  গত ভোর রাত্র ৫:৪৩ মিনিটে ভাঙ্গা বাজারে প্রধান গলির সোনালী ব্যাংক ভবন এর নিচের তালায়  ঔষধের দোকান রায় ফার্মেসীর শাটার ভেঙ্গে দুর্দষ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় রায় ফার্মেসীর সিসি টিভির ফুটেজ হতে দেখা যায় ভোর রাত্র ৫:৪৩ মিনিটে এই চুরির ঘটনা ঘটে।এ বিষয়ে রায় ফার্মেসীর পরিচালক গোকুল রায় জানায় দোকানের ক্যাশ বাক্স হতে নগদ ৪০/৪৫ হাজার টাকা এবং ১ লক্ষ ৩০ হাজার টাকার ঔষুধ চুরি হয়েছে।

এই চুরির ঘটনায় ভাঙ্গা বাজারের সকল ব্যাবসয়ী আতঙ্কিত। বাজারে ব্যাবসায়ী দের সঙ্গে  কথা বললে তারা জানায় ভাঙ্গা বাজারে এই চুরির ঘটনা নতুন কিছু না।এর আগেও বাজারে কয়েক বার চুরির ঘটনা ঘটছে তার পরেও বাজার বনিক সমিতি জোরদার কোন পদক্ষেপ নেয়নি।

রায় ফার্মেসীর  চুরি এবং বিগত দিনে চুরির  প্রেক্ষিতে বাজার বনিক সমিতি ও পাহারাদার দের দায়িত্বের অবহেলার অভিযোগ করেছেন দোকান মালিকরা। এবং বাজারের ব্যাবসায়ী এবং দোকান মালিকরা আরো বলেন আমরা বাজার বনিক সমিতি এবং বনিক সমিতির পাহারাদারের উপর নির্ভর করতে  না পেরে  প্রশাসন এর সাহায্যে ভাঙ্গা বাজার নিরাপদ রাখার দাবি জানাচ্ছি।