(ভাঙ্গার আলো) স্টাফ রিপোর্টার :- ক্লু-লেস হত্যা মামলা তদন্তে আবারও বাংলাদেশ পুলিশ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন ভাঙ্গা থানার পুলিশ কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ।
গত ১৪/১০/২০২১ ইং তারিখ ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়ন এর গজারিয়ার চর থেকে ভ্যান চালক পারভেজ এর লাশ উদ্ধার করে।
খবর পেয়ে পারভেজের বাবা ও এলাকার লোকজন ঘটনা স্থলে যায় এবং উদ্ধারকৃত লাশ পরভেজের এটি নিশ্চিত করে।
পরবর্তীতে নিহত পারভেজের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।
এই হত্যা কান্ডের ১৫ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ এবং এসআই জুয়েল নিহত ভ্যান চালক পারভেজের ক্লু-লেস হত্যা মামলার চাঞ্চল্যকর রহস্য উৎঘাটন করেন এবং হত্যাকারীসহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করেন।
এত অল্প সময়ে এই চাঞ্চল্যকর রহস্য উদঘাটন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ,
শনিবার ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ফরিদপুরের মাননীয় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এই পুরস্কারের ঘোষণা দেন এবং ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করেন ।
রবিবার রাতে ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা, সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী এসআই আবুল কালাম আজাদের হাতে পুরস্কারটি তুলে দেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত) বিকাশ মন্ডল, এসআই জুয়েল।
ক্লু-লেস হত্যা মামলাটির রহস্য উৎঘাটনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মহোদয় এবং সার্বিক সহযোগিতা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ।

