
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা০৯/১০/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২ টায় বাসের যাত্রীর শরীর তল্লাশি করে ১৮০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় পুলিশ অবস্থান নিয়ে হামদান এক্সপ্রেসের এসি বাসে তল্লাশি করে সুমন আলী (৪০) নামের ঐ মাদক কারবারিকে আটক করে। সে যশোর জেলার বেনাপোল থানার গাজীপুর গ্ৰামের হোসেন আলীর ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেসের এসি বাসে একজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে। আমার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঢাকা-ভাংগা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার ১১ নং লেনের সামনে অবস্থান নেই। বাসটির নির্ধারিত ঐ যাত্রীর দেহ তল্লাশি করে ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। যায় ওজন ১৮০ গ্রাম এবং মূল্য অনুমান ৬ লাখ টাকা। এব্যাপারে ভাঙ্গা থানায় নিয়মিত মামলা সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

