
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৪/০৭/২০২৫
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্দেশনায় ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের শতাধিক শিক্ষকগন সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শত শত শিক্ষক ও অভিভাববগন অংশ নেয়।
ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র
সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এই বৈষম্যমূলক পরিপপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।

