ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৪/০৭/২০২৫
ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে বাস চালক আজিজুল হক(৬২), ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা(৭৮) ও মধুখালী উপজেলার গড়িয়াদাহ এলাকার রেপতি বিশ্বাসের স্ত্রীর মিনতি রানী বিশ্বাস(৪২)।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও উভয় বাসের ৮/১০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।