
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৮/৪/২০২৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে।আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সর্দার (৬৫), তাঁর ছেলে ইমান সর্দার (২৮), কাঠিয়া বড়গ্রামের রাজিব খানের স্ত্রী দীপা খান (৩৪), জেলা সদরের চরচাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী মালতী সরকার (৪০), জেলা শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার ফজিরুন নেছা (৬০), চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জের আলম মিয়া (৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়ার আজিবুর হোসেন (৪০)।
স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটি দুটি ভেঙে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন। দুর্ঘনটায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসা ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা ৭ জনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি
- Home
- জেলা সংবাদ
- ফরিদপুর সদর
- ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহত-৭ । কয়েক উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

