
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৮/৪/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় বাবু মুন্সী (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল মধ্যপাড়া গ্রামের হাসমত মুন্সির ছেলে।
ভাঙ্গা রেলওয়ে থানার ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, বেনাপোল থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেসের ধাক্কায় ভাঙ্গার পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

