
মোঃ রমজান শিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৪/৪/২০২৫
বাংলা নববর্ষ ১৪৩২ কে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমুহ নিজ নিজ প্রতিষ্ঠানের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, যেমন খুশি সাজো সহ বনার্ঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের অংশ গ্ৰহন করতে দেখা যায়। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দলমত নির্বিশেষে মনের আনন্দে সকলেই মিলেমিশে উৎসব মুখর পরিবেশে ১৪৩২ বাংলা বর্ষবরণ করতে পেরেছি। সৈয়দ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন জানান, এবারের বর্ষবরণে সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহা উদ্দিন বলেন, বর্ষবরণের দিন আবহাওয়া অনুকূলে থাকায় সকলের উপস্থিতি অনেকাংশে বেশি হওয়াতে সমগ্ৰ শিক্ষা প্রতিষ্ঠানে একটা হৈ হুল্লোড়ে মুখোরিত ছিল। শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, অতীতের গ্লানি ভুলে এবারের বর্ষবরণ অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সকলের মনে আলাদা একটা আনন্দ অনুভব করতে পেরেছে। পুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর বলেন, অন্যরকম আয়োজনে এবারের বর্ষবরণ পালন করতে পেরে আমি সহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকাল থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ গ্ৰহন করে। আলগী ন্যাশনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন বলেন, বর্ষবরণের অনুষ্ঠানে শিক্ষার্থীদের ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করে তোলে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

