
মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৮/৪/২০২৫
“সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায়ও পালিত হলো বাংলাদেশ স্কাউট দিবস। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা একাডেমী সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, জেলা স্কাউট সম্পাদক হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলা স্কাউট সম্পাদক মেজবাহ উদ্দিন, স্কাউট শাখাওয়াত হোসেন, স্কাউট সাইদুল ইসলাম বাবু, স্কাউট রমজান শিকদার, স্কাউট সরোয়ার হোসেন, স্কাউট চম্পা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমূখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বাংলাদেশ স্কাউট দিবস পালিত

