
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০৫/০৪/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মামুন মাতুব্বর (১৭) এর লাশ উদ্ধার করে। সে উক্ত গ্ৰামের মাজেদ মাতুব্বরের ছেলে। সকালে এলাকাবাসী মামুন মাতুব্বরকে বাড়ির পাশের আম গাছের মগডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অপরদিকে একই দিন সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রাম থেকে লিমা আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। সে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী।
সম্প্রতি সে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। বিগত ৩ বছর আগে লিমা আক্তার প্রেম করে সৌদি প্রবাসী আবু মৃধার সাথে বিয়ে হয়। লিমা একাই ঐ ভাড়া বাসায় থাকতো। শনিবার সকালে সৌদি থেকে স্বামী আবু মৃধা স্ত্রী লিমাকে মোবাইল ফোনে কল দেয়। কিন্ত, লিমা ফোন রিসিভ না করায় বিষয়টি আবু মৃধা লিমার ছোট ভাই রোমানকে জানায়। এরপর রোমান ভাঙ্গায় বোনের বাসায় আসে। ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি রোমান। বিষয়টি ঐ বাড়ির আজিজুল মৃধাকে জানানো হলো তিনি ভাঙ্গা থানায় বিষয়টি অবগত করেন।
এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ উদ্ধার করে ।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক লোকমান হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় পৃথক দুটি স্থান থেকে দুই লাশ উদ্ধার

