ভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পিং


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা( ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আনোয়ারা হামিদা আই হাসপাতালের উদ্যোগে ক্যাম্পিং এর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মোঃ মুজাহিদ বেগ। দিনব্যাপী এই ক্যাম্পিং এ বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগিদের চিকিৎসা, ছানি অপারেশন সহ চক্ষু রোগের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা নিতে আসা শত শত রুগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পিং সমগ্ৰ উপজেলা ব্যাপি ধারাবাহিক ভাবে চলমান রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য মানবসেবার উদ্যেশ্যে স্থপতি মোঃ মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে মুজাহিদ বেগ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি।আমি সংসদ সদস্য হই বা না হই তাতে কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান,এ পর্যন্ত ৩৬ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আপনারা চাইলে এ ধারা অব্যাহত রাখতে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো।