ভাঙ্গায় পরিত্যক্ত বাড়ি থেকে রং মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-২৯/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার নুরপুর গ্ৰামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শুক্রবার সকালে উজ্জল মোল্লা (২৫) নামের এক রং মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, পৌরসদরের নুরপুর গ্ৰামের আক্কাস মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।