
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা–২৮/০৮/২০২৫ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের এস এস সি ২০২৫ সালের পরীক্ষায় ৩৮ জন জিপিএ ফাইভ অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান , উপজেলা একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম আলী সর্দার, এন সি পির ভাঙ্গা উপজেলা নেতা আশরাফ হোসেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান সহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক বৃন্দ প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

