
মোঃ রমজান সিকদার
ভাঙ্গায়(ফরিদপুর) সংবাদদাতা-২৮/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লকদী গ্রামের খাল থেকে বৃহস্পতিবার সকালে ভাসমান অবস্থায় রুসি(৪০) নামের এক তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাজবাড়ি জেলার আইনুদ্দিন বেপারী কান্দী এলাকার বাবু বেপারীর সন্তান।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, আলগী ইউনিয়নের শাহমুল্লকদী খালের ভিতর একটা মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। আমি ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে । এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে থানার পাশে কাপুরিয়া সদরদী গ্ৰামে হিজরাদের সাথে বসবাস করত। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন হিজরা সম্প্রদায়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় খালে ভাসমান তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার

