
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সামাজিক চেতনা হামিরদী যুব শক্তি সংগঠনের আয়োজনে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টের ফাইনালে ছোট হামিরদী গোপিনাথপুর একাদশ টাইব্রেকারে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আজ বুধবার বিকেলে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ ফাইনাল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে একটি মটর সাইকেল ও রানার আপ দলকে একটি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়।
ম্যাচের নির্ধারিত সময় গোল শুন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে মাধ্যমে সমাপ্ত হয়। ছোট হামেরদী গোপিনাথপুর একাদশ ১-০ গোলে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান মোল্লা এর পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও সহ সভাপতি হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ।
খেলাটি উপভোগ করতে দুপুর হতেই মাঠ ভাঙ্গা উপজেলা সহ আশেপাশের অন্য উপজেলার ফুটবল প্রেমীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় হামিরদী যুব শক্তি ফুটবল ফাইনাল টুর্নামেন্টে অনুষ্ঠিত

