
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৬/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্ৰামে মঙ্গলবার সকালে পানিতে ডুবে আব্দুল্লাহ্ তাহেরি(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উক্ত গ্রামের ইজিবাইক চালক মহোসিন মাতুব্বরের ছেলে।
ঘারুয়া ইউনিয়নের পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করতেছিল শিশুটি। সেসময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজা খুঁজির করার পরে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

