ভাঙ্গায় পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়শা আক্তার ঐ গ্রামের কামাল মীরের কন্যা ও গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ।
আয়শার পরিবার জানায়, আয়েশা ও তার প্রতিবেশী কয়েকজন বাচ্চাদের নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে খুঁজতে থাকে। ঘণ্টা খানিক পুকুর তল্লাশির পর তার নিথরদেহ উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।