ভাঙ্গায় গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০১/০৯/২০২৫
ফরিদপুরের ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে গাছের মগডাল থেকে রচমত সর্দার (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সে শাদীপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোচন সর্দারের ছেলে। সোমবার (০১ সেপ্টেম্বর ) দুপুরে গ্ৰামের একটি মেহগনি বাগানের মেহগনি গাছের প্রায় ৫০ থেকে ৬০ উচ্চতা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। এর আগে স্থানীয় জনতা যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি গত শুক্রবার সে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। স্থানীয় জনতা আজ সকালে গাছের মগডালে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।