দুলালীগঞ্জ ঘাটে ৪২ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণের অনুমোদন

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা বাসির দীর্ঘদিনের দাবি ছিল দুলালীগঞ্জ ঘাটে একটি সেতু নির্মাণের। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ দাবি করে আসছিল বিরল উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ।

স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় সরকার উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের বসন্তপুর গ্রামের পুর্ণভবা নদীর উপর দুলালীগঞ্জ ঘাটে ৪২ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন।
সেতু নির্মাণের অনুদোন হওয়ায় বিরলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। গত বুধবার বিকেলে কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ লতিফ ও সাধারণ সম্পদক এ.কে.এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সহ¯্রাধিক মোটর সাইকেলের বহর সহকারে দিনাজপুর মেডিকেল কলেজ মোড়ে এগিয়ে যান। সেখান থেকে মটর সাইকেলের বহর নিয়ে বিরলে আসার পথে বিজোড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বানিয়াপাড়া নামক বাজারে সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী পথসভায় বক্তব্যের মাধ্যমে ওই সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন সরকার তিনি এ ঘোষনা দেন।

পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বিভিন্ন রকম উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্ধৃতি দিয়ে বলেন, বিরল উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন আওয়ামীলীগ সরকার তা করবে ইনশাআল্লাহ্। আওয়ামীলীগ সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। মেধাবী যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপদগামী হচ্ছে। মাদকের ছোবল থেকে মাদকাসক্ত মেধাবী যুব সমাজকে আমাদের রক্ষা করতেই হবে। এজন্য শেখ হাসিনার সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক রমা কান্ত রায়, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস আলী, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, যুবলীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।