বিরল (দিনাজপুর) প্রতিনিধি: মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা-এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও ল্যাপটপ কম্পিউটার বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন এ.বি.এম রওশন কবীর। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমাউন কবীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ লতিফ, সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার আবুল কাশেম অরু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ মনিরুল ইসলাম। পরে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত ৭৪ টি ল্যাপটপ কম্পিউটার উপজেলার ৫১ টি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করেন।

