৫ হাজার টাকা করে পাচ্ছে দেশের প্রত্যেকটি মসজিদ

ঢাকা প্রতিনিধি: করোনার কারণে দেশের প্রায় আড়াই লাখ মসজিদের প্রত্যেকটিতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদানে অনুমোদন দিয়েছে সরকার। ২০ মে, বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করেপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দেশের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে প্রত্যেকটির অনুকূলে ৫ হাজার টাকা হারে মোট ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

প্রসঙ্গত, দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।