ভাঙ্গায় ১৫ হাজার পরিবারের মাঝে কাজী জাফর উল্লাহ্’র খাদ্য সামগ্রী বিতরণ

মো. কামরুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতিতে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের ১৫ হাজার পরিবারের মাঝে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা খাদ্য সামগ্রী বিতরণ  করেন।

জানা যায়, ১৬ থেকে ১৯ মে পর্যন্ত ভাঙ্গায় ৮ হাজার, সদরপুরে ৫ হাজার ও চরভদ্রাসনে ২ হাজার পরিবারের মাঝে সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ্’র ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, লবণ, চিনি এবং তেল বিতরণ করা হয়।