ভাঙ্গায় বাংলাদেশ জামিয়তুল ওলামার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামিয়তুল ওলামার আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ভাঙ্গা বিশ্বরোডের নবনির্মিত হাইওয়ে থানার সামনে সাধারণ পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইসলামী দাওয়া একাডেমি (ইউ.কে) এর অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন মাদানীনগর মাদ্রাসার পরিচালক মাওলানা আহম্মাদ মাসরুর, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ।

সাধারণ পথচারীদের মাঝে বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ভূনা খিচুড়ী, খেজুর ও বোতলজাত খাবার পানি। সাধারণ রোজাদার পথচারীদের জন্য এ ধরনের ইফতার বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান আয়োজনকারিরা।