মাশরাফির শারীরিক অবস্থার অবনতি, পাননি হাসপাতালে বেড

  1. ভাঙ্গার আলো ডেস্ক:  করোনায় আক্রান্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তার পারিবারিক ঘনিষ্ঠ সূত্র সোমবার দুপুর ২টায এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে মাশরাফির বন্ধু সৌমেন চন্দ্র বসু। এই খবর লেখা পর্যন্ত মাশরাফিকে রাজধানীর হাসপাতালে ভর্তির প্রতিক্রিয়া চলছে।

মাশরাফির এজমার সমস্যা পুরনো যার ফলে মাশরাফির বুকে ব্যাথা বেড়েছে।