
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোলেমান কাজী(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় খুলনা-ভাঙ্গা-ঢাকা নবনির্মিত রেল লাইনের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান কাজী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের মৃত রহমান কাজীর ছেলে।
ভাঙ্গা বামনকান্দা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ভাঙ্গার বালিয়াচরা গ্রামে সলেমান কাজী নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

