ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার


মোঃ রমজান সিকদার

ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-০৩/০২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় কেয়া আক্তার (২০) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের লিবিয়া প্রবাসী ইসরাফিলের স্ত্রী ।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, বুধবার দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ কেয়া আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুই পক্ষের কোন অভিযোগ না থাকায় সুরোৎহাল রিপোর্ট প্রস্তত করে মরদেহটি পারিবারিক কাছে হস্তান্তর করে হয়েছে।
এঘটনায় কেয়া আক্তারীর পিতা আবুল কালাম খান জানান, ইসরাফিল নামের লিবিয়া প্রবাসীর সাথে এক বছর আগে কেয়া আক্তারকে পারিবারিক ভাবে বিবাহ দেওয়া হয়। বিবাহের ছয় মাস পর সে লিবিয়া চলে যায়। পরে স্ত্রীকে লিবিয়ার নিয়ে যাওয়ার জন্য কেয়াকে পাসপোর্ট করায় ইসরাফিল। বেশকিছু ধরে বিদেশে যাওয়া নিয়ে ইসরাফিলের সাথে কেয়া আক্তারের ঝগড়া চলছিল। হয়তোবা এনিয়ে আমার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।