
মোঃ রমজান সিকদার০২/০১/২০২৬
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুরুতর আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শুক্রবার সকালে ঢাকা খুলনা মহাসড়কে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঘন কুয়াশায় কারনে একটি প্রাইভেট কার ও লড়ি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের উপর উল্টে যায় ও প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়।
অপরদিকে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান, ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার সলিলদিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক বৃদ্ধ(৬০) নিহত হয়েছে । খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত -১। আহত-৪

