বিরলে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ২ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ খালিদ মাহ্মুদ চৌধুরী। বিরল উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহবুবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, কৃষক লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফজালুল আনাম প্রমূখ।

প্রধান অতিথি সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী একই মঞ্চে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষ, এডিপি তহবিলের ৫৬টি সেলাই মেশিন, ১৬টি ফাইল কেবিনেট, কেরাম বোর্ড ১২টি, ফুটবল ২১৮টি এবং ভলিবল ১৩টি বিতরণসহ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।