বাংলাদেশ সমবায় একাডেমি’তে আইজিএ “বেসিক কম্পিউটার” প্রশিক্ষণ শুরু

ষ্টাফ রিপোর্টারঃ কোটবাড়ি কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ সমবায় একাডেমি’তে ১০দিন ব্যাপী আইজিএ “বেসিক কম্পিউটার” কোর্স শুরু হয়েছে। ২২ জুলাই সকাল ৯ টায় একাডেমির কম্পিউটার ল্যাব এ অনুষ্ঠিত আইজিএ “বেসিক কম্পিউটার” কোর্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যাপক (গবেষনা ও প্রকাশনা) জ্ঞানেন্দ্র বিকাশ চাকমা।

একাডেমির সহকারি প্রশিক্ষক মৌসুমী দাস এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পরিসংখ্যানবীদ গাজী মোঃ সালাউদ্দিন, একাডেমির অধ্যাপক (প্রশাসন) ও কোর্স পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম, প্রভাষক ও কোর্স কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সবুজ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ সভাপতি ও সাংবাদিক রফিকুজ্জামান, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য মোহাম্মদ নুরউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন জামালপুর জেলার পূর্ব দত্তেরচর গ্রামীন ও কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শরাফত আলী। কোর্সটির কারিগরী সহযোগিতায় ছিলেন একাডেমির অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও কোর্স কো-অর্ডিনেটর পিকলু বিশ্বাস।

উল্লেখ্য এবার আইজিএ “বেসিক কম্পিউটার” কোর্সে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ২৫ জন সমবায়ী প্রশিক্ষনার্থী অংশ নেন। আগামী ৩১ জুলাই ১০ দিনব্যাপী অনুষ্ঠিত আইজিএ বেসিক কম্পিউটার কোর্সটির মেয়াদ শেষ হবে।