ষ্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকালে আলোচনা সভা ও র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় বাঙ্গালী খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পত্রিকার সার্বিক সফলতা কামনাসহ তথ্য বহুল, সত্য নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের প্রত্যাশা’র প্রতিনিধি রমজান শিকদার, চ্যানেল এস ও দৈনিক নতুন দিন প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক নবচেতনা প্রতিনিধি ও বঙ্গ-নিউজ এর ফরিদপুর ব্যুরো চীফ মাসুম আল ইসলাম, সাপ্তাহিক বাঙ্গালী সময় প্রতিনিধি জাকির মুন্সি, জাতীয় টিভি অনলাইন প্রতিনিধি এস.এম শাকিল আহমাদ, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি দিলীপ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অজয় দাস, দি নিউ নেশন প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন মুন্সি, ভাঙ্গার আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার মনিরুল হক মোল্লা প্রমূখ।

