বাংলাদেশ সমবায় একাডেমিতে কম্পিউটার কোর্সে ফরিদপুর ২য়

ষ্টাফ রিপোর্টার: কোটবাড়ি কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ সমবায় একাডেমি’তে ১০দিন ব্যাপী কম্পিউটার কোর্স এ ২য় স্থান অধিকার করেছে ফরিদপুর জেলা। গৌরবময় এ কৃতিত্ব অর্জন করেন ফরিদপুর জেলার সবুজ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সভাপতি ও সাংবাদিক রফিকুজ্জামান।

গত ৩১ জুলাই’২০১৮ বাংলাদেশ সমবায় একাডেমি’র কম্পিউটার ল্যাবে আয়োজিত কোর্স সমাপনী দিনে ফরিদপুর জেলাকে ২য় ঘোষনা করেন একাডেমির অধ্যাপক (প্রশাসন) মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন একাডেমির অধ্যাপক (গবেষনা ও প্রকাশনা) জ্ঞানেন্দ্র বিকাশ চাকমা, পরিসংখ্যানবীদ গাজী মোঃ সালাউদ্দিন,  প্রভাষক ও কোর্স কো-অর্ডিনেটর (১) জাহাঙ্গীর আলম, কোর্স কো-অর্ডিনেটর (২) পিকলু বিশ্বাস।