অনলাইন ডেক্স: গত ২ ফেব্রুয়ারি’২০২১ “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” শিরোনামে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল “আল-জাজিরা”য় সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি’২০২১ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি দায়ের করেন একজন বিজ্ঞ আইনজীবী। ৯ ফেব্রুয়ারি’২০২১ মঙ্গলবার উক্ত আইনজীবীর দায়ের করা রিটের শুনানি হবে মর্মে জানান রিটকারি আইনজীবী।
বিজ্ঞ আইনজীবীর দায়ের করা ঐ রিটে দেশের ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি’২০২১ ওই প্রতিবেদনটি আল জাজিরা টেলিভিশনে প্রচার করা হয়েছিল। এদিকে “বাংলাদেশ” নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা টেলিভিশনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ করছে দেশের সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা ও সংগঠন।

