দুলাভাইয়ের বাসায় শালিকা ধর্ষণের শিকার: আটক-১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দুলা ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে শালিকা (২৩)। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় শাহিনুর ওরফে ধলু (২৭) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শাহিনুর ওরফে ধলু গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পুটিমারি গ্রামের সাজুর ছেলে ও চাতাল শ্রমিক বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের রাস্তায় জনৈক চাঁন মিয়ার বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানায়, উপজেলার শীতলাই গ্রামের আফজাল হোসেনের নসরতপুর কলেজের সামনে বিনসাড়া রাস্তার পাশের্^ বাসা রয়েছে। ওই বাসায় তার ছেলে চাঁনমিয়া স্ব-পরিবারে বসবাস করতেন। সম্প্রতি চাঁনমিয়া বিদেশ থেকে বাসায় আসেন।

এরপর চাঁন মিয়া বাসায় তার শালিকা ভিকটিমকে রেখে স্ত্রীসহ স্বশুড়ালয় চুড়াডাঙ্গা যান। সোমবার দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে পাশর্^বর্তী জনৈক নুরুলের চাতালের দুই শ্রমিক বাসার ছাদ টপকিয়ে শয়ন ঘরে প্রবেশ করে ওই নারীকে দুইজন মিলে পালাক্রমে ধর্ষন করে।

ঘটনাটি জানাজানি হলে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে। বিকেলে আদমদীঘি থানার ওসি জানতে পেরে সন্ধ্যায় কৌশলে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক শাহিনুরকে গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার রাতে থানায় দুইজনকে আসামী করে একটি মামলা হয়েছে।