বকুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বকুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রস্থবিত মনছুর নগর থানায় হরিনা পিপুলবাড়িয়া বাজারে মঙ্গলবার সকাল দশটায় মানব বন্ধন করেন।গত ২ই নভেম্বর রাত্রি ৮টায় ২নং বাগবাটী ইউনিয়নে ৫নং ওয়ার্ড থেকে পরপর ৫ বার নির্বাচিত মেম্বর ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বকুল হায়দার (৫২) কে গুলি করে হত্যা করে।

এই খুনের খুনির ফাঁসির দাবিতে মানব বন্ধন ও আলোচনা সভা করে। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ব্যবহায়ী প্রতিষ্ঠান ও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃী বৃন্দ। মানব বন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগের নেতাকর্মী ও মরহুম বকুল হায়দার এর বড় ছেলে মোঃ সাগর এবং বকুল হায়দার এর সহধমীনি মোছাঃ জলি খাতুন।

তিনি বলেন আমার স্বামী দীর্ঘ দিন রাজনৈতিক এর সাথে যুক্ত ছিল তাই এমন কি অপরাধ করেছে যার কারণে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে আমার ছেলেদের করেছে ইতিম ও আমাকে করেছে বিধবা তাই মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ও পুলিশ প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন। এই হত্যা কারিকে দূরত্ব গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি যানাচ্ছি। যেন আর কোন ছেলে ইতিম না হয় এবং আমার মতো অকালে বিধবা না হতে হয় কাউকে । উক্ত মানব বন্ধনটি সকাল দশটা থেকে এগারোটায় শেষ হয়।(ছবিসহ)