মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যমুনা গ্রুপের চেয়ারম্যান জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মত্যুতে টাঙ্গাইলের ভূঞাপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে দৈনিক যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলামের বাবুলের উদ্যোগে ভূঞাপুর প্রেসক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে দোয়া পরিচালনা করেন, ভূঞাপুর ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।
এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ধসঢ়;আলম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম,
ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাংবাদিক সৈয়দ সরোয়ার সাদী রাজু, শফিকুল ইসলাম শাহীন, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, খায়রুল খন্দকার, কোরবান আলী তালুকদার, আসাদুল খান, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, মো. নাসির উদ্দিন, ফুয়াদ হাসান রঞ্জু প্রমুখ।

