মামলায় হাজিরা দিতে গিয়ে ট্রাকে পিষ্ট হয়ে বিএনপি নেতা নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় ট্রাকে পিষ্ট হয়ে বিএনপি’র বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নিহত হয়েছেন।

এসময় আহত দলের দুইকর্মীকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তির পর জাকিউল আফতাব বাবুকে আশংঙ্কাজনক আবস্থায় জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
একটি মোটর সাইকেলে চড়ে দুই আরোহিসহ মামলায় হাজিরা দিতে জেলা শহরে আসার সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয়রা জানান, সরকার বিরোধী রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আদালতে পৌছনোর আগে দুর্ঘটনার কবলে প্রাণ হারান বিএনপি নেতা সফিকুল ইসলাম। তবে সোলেমান আলী আশংঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।